ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৪ ০৭:৫১ পিএম

মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় আরও ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২শ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর এদের মধ্য থেকে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

আরও পড়ুন

বিবৃতিতে ডিরেক্টর আরও বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। আটককৃতদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে মানববন্ধন