পাবনার ফরিদপুরে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন মামলার ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত এসআই জাহিদ হোসেন ও এসআই ইমরান হোসেন ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পৃথক পুলিশের দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ধানুয়াঘাটা গ্রামের মো. ইশারত আলী(৩২), উত্তর টিয়ারপাড়া গ্রামের ইমন আহমেদ(৪০), নেছড়াপাড়া গ্রামের আকরাম হোসেন(২২), উত্তর থানাপাড়া গ্রামের শামীম আহসান(৩২) এবং বারঘরিয়া এলাকার মানিক মিয়া(৪৪)।
আরও পড়ুনফরিদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, আসামিরা বিভিন্ন মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি।
মন্তব্য করুন







