বগুড়া জামায়াতের মালতিনগর সাংগঠনিক থানার তুহিন সভাপতি, বিপ্লব সেক্রেটারি
বগুড়া মহানগরীর মালতিনগর সাংগঠনিক থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সম্পন্ন হয়েছে। কমিটির নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মহানগর সেক্রেটারি এড. আল আমিন। এসময় উপস্থিত ছিলেন এড. রিয়াজ উদ্দিন।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন- আমির আব্দুস ছালাম তুহিন, নায়েবে আমির মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি আব্দুস সালাম বিপ্লব, অফিস সম্পাদক মাওলানা আজহার আলী, বাইতুলমাল সম্পাদক মাস্টার সামছুজ্জামান, তারবিয়াত সম্পাদক মাওলানা নূরুন্নবী, যুব ও ক্রীড়া সম্পাদক ফজলুল করিম বিপুল, মানবসম্পদ সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি সম্পাদক তারেক মোস্তফা।
আরও পড়ুনমন্তব্য করুন







