বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আ: লীগ নেতাসহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগনেতা সালমান বিশ্বাস তুহিনসহ (৩৪) ২জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সিও অফিস বাসট্যান্ড এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন পৌর আওয়ামীলীগ নেতা সালমান বিশ্বাস তুহিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলা সদরের বড় পাইকপাড়ার মৃত মোখলেছুর রহমান বিশ্বাসের ছেলে।
একই রাতে পুলিশ সিও অফিস বাসট্যান্ড এলাকায় সন্দেতহ জনক ঘোরাফেরা কালে শহিদুল ইসলামকে (৩২) আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। সে চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের ইব্রাহিম ফরিদের ছেলে।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গতকাল শনিবার বগুড়া র্কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1795868684.jpg)



_medium_1795866543.jpg)


_medium_1795850474.jpg)
_medium_1795850035.jpg)