ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৬:২৬ পিএম

পটুয়াখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালীতে অভিযান চালিয়ে অ্যাডভোকেট শাহাবুদ্দিন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলিকে (পিপি) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে এলাকায় অ্যাডভোকেট শাহাবুদ্দিনের ব্যাপক প্রভাব ছিল। শুক্রবার রাতে জেলা পুলিশের সহায়তায় বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপ-পরিদর্শক সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

২

দিনাজপুর বিরামপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

৩

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

৪

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি

৫

যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

৬