ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন ওরফে সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ আলমের ছেলে।

র‍্যাব জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে র‍্যাবের মগবাজার সিপিসি-২, এসআরবি-৩-এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার শাওন ওরফে সাব্বিরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

১

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

২

হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

৩

শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের ওপর গুরুত্ব চট্টগ্রাম ডিসির

৪

সিলেট সীমান্তে সাড়ে ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৫

চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা খালে পড়ে নিহত ১

৬