ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:৩৬ পিএম

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে পুনরায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ধৃত ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে পুনরায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

যেভাবে খুন হয়েছিলেন টিটন : গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন (৫৯)। তার এই হত্যাকাণ্ড ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধচক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দেয়।

হত্যাকাণ্ডের পরদিন ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জনকে আসামি করে মামলা করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আখতার রিপন। এজাহারে কাউকে সুনির্দিষ্ট আসামি না করা হলেও অভিযোগপত্রে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনি।

আরও পড়ুন

মামলার নথি অনুযায়ী, বিভিন্ন ফৌজদারি মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। এরপর ঢাকার বসিলা পশুর হাটের ইজারা নিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। মামলার বাদীকে টিটন জানিয়েছিলেন, তিনি হাটের একটি ইজারা দরপত্র কিনেছেন এবং ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান।

গত ২৬ এপ্রিল টিটন তার ভাইকে জানান, বসিলার পশুর হাটের ইজারা নিয়ে হেলাল, বাদল, শাহজাহান ও রনির সঙ্গে তার দ্বন্দ্ব চলছে। এর পরদিন তিনি জানান, বিষয়টি মীমাংসা করে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে তাকে আলোচনায় বসার জন্য ডাকা হয়েছে।

এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন, নিউমার্কেট এলাকার শাহনেওয়াজ হলের সামনে টিটন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই হামলা চালায়। হামলাকারীদের একজন টিটনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তার মাথায় গুলি করা হয়। এরপর তারা বিজিবি তিন নম্বর ফটকের কাছের একটি গলি দিয়ে পালিয়ে যায়।

পরে পথচারী ও শিক্ষার্থীরা গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

১

মুন্সিগঞ্জে সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

২

তিন মৌসুম পর আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা

৩

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

৫

হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৬