ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:২৭ পিএম

মুন্সিগঞ্জে সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম নামে এক যুবক নিহত হন। শিশুসহ আহত হন অন্তত পাঁচজন। সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

১

তিন মৌসুম পর আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা

২

৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

৪

হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৫

সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

৬