ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৬ পিএম

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই আটক

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই আটক

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও রাঙ্গুনিয়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই আটক

১

সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

২

সাভারে দুর্বৃত্তদের আগুনে পুড়ল তিনটি বাস

৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

৪

শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

৫

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন মা

৬