হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন।
আজ শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
আরও পড়ুনএই সময়ে পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1792058042_original_1795082268_medium_1795855654.jpg)
_medium_1795854267.jpg)
_medium_1795852411.jpg)

_medium_1795850474.jpg)
_medium_1795850035.jpg)

_medium_1795860275.jpg)
_medium_1795846570.jpg)