ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৫:২৩ পিএম

বরিশালের পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

বরিশালের পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদ-সংলগ্ন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, এসআই মাসুদ এবং ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

তবে কারা এবং কী উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, একটি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাত বোমা উদ্ধার করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নিয়োগ দেবে এসএমসি, থাকতে হবে স্নাতক পাস

১

বরিশালের পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

২

প্রমি এগ্রো ফুডসে নিয়োগ, ৫০ বছরেও আবেদন

৩

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

৫

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৬