ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০২:১৯ এএম

গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

খুলনা থেকে ঢাকায় ট্রেন চলাচলের বিকল্প রুট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের সেবা বন্ধ হয়ে যাবে।

রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটি সাময়িকভাবে স্থগিত রেখে সেগুলোর রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা-বেনাপোল-ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করা হচ্ছে। এতে নিয়মিত টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং ট্রেন পরিচালনায় তৈরি হচ্ছে নানা জটিলতা।

এ অবস্থায় খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং বিদ্যমান রোলিং স্টকের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

আরও পড়ুন

প্রস্তাবে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে। পরিবর্তে ট্রেন দুটির রেক ব্যবহার করে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস নামে এক জোড়া ট্রেন পরিচালনার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

নতুন রুটে ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

এছাড়া প্রস্তাবে নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।
এ প্রস্তাব বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ওই দুই স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

১

সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

২

দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা

৩

শেখ হাসিনা নিজে ফিরতে চাওয়া আর প্রত্যর্পণ আলাদা বিষয়: জয়সওয়াল

৪

আগামী বছর সংকট কাটবে স্বাস্থ্যখাতে, মিলবে আলোর দেখা: স্বাস্থ্যমন্ত্রী

৫

প্রথমবার হেড কোচের দায়িত্বে কেন উইলিয়ামসন

৬