ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৮:২০ পিএম

ময়লার স্তুপে আগুন, এআই দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের খবরের সত্যতা মেলেনি

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের খবরের সত্যতা মেলেনি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। কার্যালয়ের সামনের সড়কের পাশে জমে থাকা ময়লার স্তুপে স্থানীয় কয়েকজন আগুন দেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়ে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দিনভর বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর প্রচারিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে সরেজমিনে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তুপে পরিবেশ পরিষ্কার করার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন আগুন দেন। আগুনের ঘটনাটি দলীয় কার্যালয়ের সামনে দিক থেকে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা বা তৈরি করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডে কোনো ঘটনা ঘটেনি। দিনভর বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর প্রচারিত হয় তা ভিত্তিহীন।

আরও পড়ুন

প্রকৃত ঘটনা হলো-রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে স্থানীয়রা আগুন দিয়ে পুড়িয়েছে। ঘটনাটি দলীয় কার্যালয়ের সামনের দিকে হলেও কার্যালয়ে আগুন লাগার কোনো বিষয় নেই। তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনা আড়াল করে ভিডিও ধারণ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে। প্রকৃত ঘটনা না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের খবরের সত্যতা মেলেনি

১

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

২

নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

৩

গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

৪

দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৫

নানা ধরনের ফসলে ভরপুর বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চল

৬