১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জনুয়ারি। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
আরও পড়ুনড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে আসটি শূন্য হয়। শূন্য হওয়া এ আসনে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের করা হবে। গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে বিকেলে সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795601421.jpg)
_medium_1795593884.jpg)
_medium_1795513486.jpg)
_medium_1795590652.jpg)
_medium_1795589655.jpg)
_medium_1795602661.jpg)
_medium_1795600299.jpg)
_medium_1795588882.jpg)