ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭ পিএম

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। আর নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন।

এছাড়া, দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

 

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন

সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

১

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

২

সরকার ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে : আলহাজ কাজী রফিকুল ইসলাম এমপি

৩

বগুড়ার শেরপুরে পৈতৃক জমি দখল ও মিথ্যা অভিযোগে মামলার প্রতিবাদ : সংবাদ সম্মেলন

৪

পাবনায় রাজা ফুড প্রোডাক্টস‘র ১৫ হাজার টাকা জরিমানা

৫

বগুড়ার গাবতলীতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

৬