ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০১:২৭ এএম

শেখ হাসিনা নিজে ফিরতে চাওয়া আর প্রত্যর্পণ আলাদা বিষয়: জয়সওয়াল

ছবি : সংগৃহীত, শেখ হাসিনা নিজে ফিরতে চাওয়া আর প্রত্যর্পণ আলাদা বিষয়: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা আর তাকে প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয় বলে মনে করে ভারত।

বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ‘ট্রাভেল ডকুমেন্টের (ভ্রমণ সংক্রান্ত নথি) মাধ্যমে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে ভিন্ন।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রেক্ষাপটে হাসিনার ফেরার বিষয়ে ভারত কোনো সহায়তাকারীর ভূমিকা পালন করছে কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। ‘এর বাইরে এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই।’

হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘আমি আগেও যেমনটি বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখা হচ্ছে।’

ভারতে পলাতক আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তারা বাংলাদেশে হাসিনার ফিরে যাওয়ার সম্ভাব্য পথগুলো পর্যবেক্ষণ করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

সম্প্রতি হাসিনা ঘোষণা দেন, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। এর জের ধরে বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে তার নিজ জেলা গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন

তবে, বাংলাদেশ সরকার বলছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে এবং তাকে হস্তান্তরের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হাসিনা দেশে ফিরলে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে প্রবেশ করলেই তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।’

গত ২০ নভেম্বর নড়াইলে ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। জানা যায়, এদিন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলার ঘটনা ঘটে। অন্তত ৪০টি বাড়িতে হামলা চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশ এ ঘটনাকে হিন্দুদের ওপর বড় ধরনের সাম্প্রদায়িক হামলা হিসেবে চিত্রিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা নিজে ফিরতে চাওয়া আর প্রত্যর্পণ আলাদা বিষয়: জয়সওয়াল

১

আগামী বছর সংকট কাটবে স্বাস্থ্যখাতে, মিলবে আলোর দেখা: স্বাস্থ্যমন্ত্রী

২

প্রথমবার হেড কোচের দায়িত্বে কেন উইলিয়ামসন

৩

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৪

এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

৫

লিবিয়া দেশে ফিরছেন থেকে আরও ১৭৩ বাংলাদেশি

৬