ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৩:০৩ পিএম

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ‘যত দ্রুত সম্ভব’ হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর চাপের মুখে ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ রোববার (২২ নভেম্বর) জানিয়েছে, গত সপ্তাহে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছিল, ইরানের ওপর ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। এসময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে, ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাসহ ‘একাধিক ফ্রন্টে’ সংঘাত ছড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান সম্প্রতি দাবি করেছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অনুমোদন ছাড়াই এককভাবে হামলা চালিয়ে বসতে পারে। তার কথায়, এই মুহূর্তে ইসরায়েলের যে কোনো হামলা হবে ‘অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ

১

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে : রাশেদ খাঁন

২

জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের 

৩

এবার অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

৪

একসাথে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ইরানের নতুন লঞ্চার

৫

বৃষ্টি বাধায় সেঞ্চুরিয়নে টস হতে দেরি

৬