জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে যাওয়ার পথে মোটরসাইকেলে ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল আরহী আব্দুর রাজ্জাক ও একই মোটরসাইকেলের পিছনে বসে থাকা শাকিল নামে দুইজনকে পুলিশ আটক করেছে। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় নিহত নারী নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে আসছিলেন।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শী, পুলিশ ও মেয়ে-জামাই এনামুল হকের সাথে কথা বলে জানা যায়, শাশুড়ি নুর বানু গত রোববার বিকেলে তার বাড়িতে বেড়াতে আসেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া সেরে বাড়িতে যাওয়ার জন্য বের হন। সাড়ে ১২টার তিনি পুনট কোল্ড স্টোরেজের সামনে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পাকা সড়কের ওপর পড়ে যান। পথচারীরা সাথে সাথে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাতে আটক ওই দুইজনকে থানায় নিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওই ঘটনায় জনতার হাতে আটক মোটরসাইকেল আরোহীসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1795420973.jpg)
_medium_1795414291.jpg)
_medium_1795414014.jpg)




_medium_1795421710.jpg)
_medium_1795421579.jpg)