ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম

যুক্তরাষ্ট্রের শিকাগোতে উদ্বোধন করা হলো খালেদা জিয়ার নামে সড়ক 

যুক্তরাষ্ট্রের শিকাগোতে উদ্বোধন করা হলো খালেদা জিয়ার নামে সড়ক 

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদনে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির নামকরণ করা হয়েছে। শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে সড়কটির নামকরণের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।

আরও পড়ুন

সড়কটির নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের মূল সমন্বয়ক শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শিকাগোর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শিকাগোতে উদ্বোধন করা হলো খালেদা জিয়ার নামে সড়ক 

১

রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য

২

জনরোষের মুখে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

৩

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

৪

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ

৫

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

৬