ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। তবে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে ফল প্রকাশের সময় বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট [eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd/) থেকেও ফল জানতে পারবেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।

আরও পড়ুন

অর্থাৎ, শিক্ষার্থীরা তিনভাবে ফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আজ বিকেল ৩টায় সেই আবেদনের ফল প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

১

কয়েক দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১

৩

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, দুপুরে বৈঠক এনসিপির সঙ্গে

৫

গাইবান্ধার সাঘাটায় টানা বৃষ্টিতে কাঁচা ইট ও ফসলের ব্যাপক ক্ষতি

৬