ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৫ এএম

আল আমিন নাহিদ

রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য

রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য

বাংলাদেশের স্বাস্থ্যসেবা রাজ-ধানীকেন্দ্রিক যা এখন একটি বড় সমস্যা এবং বাস্তবতা। উন্নত চিকিৎসা, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উত্তরাঞ্চলের অসংখ্য মানুষকে ঢাকার দিকেই ছুটতে হয়। এতে একদিকে যেমন চিকিৎসার ব্যয় বাড়ে, অন্যদিকে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ে। অনেক ক্ষেত্রে রোগী গন্তব্যে পৌছানোর আগেই রাস্তায় মারা যায়। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার জন্য একমাত্র হাসপাতাল শুধুমাত্র বগুড়া জেলা নয় বগুড়ার আশে পাশের জেলা নাটোর, গাইবান্ধা সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট নওগাঁ ইত্যাদি জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য বগুড়ার উপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় দুই থেকে তিনহাজার রোগী এই হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা সেবা নিয়ে থাকেন কিন্তু এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য এই হাসপাতালটিতে চিকিৎসা সেবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা অপ্রতুল। যার ফলে মান সম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসকদের। তাই এই অঞ্চলের মানুষের স্বল্প মূল্যে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে "মেডিকেল এক্সিলেন্স হাব" হিসেবে গড়ে তুলতে এটিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা প্রয়োজন যা হবে একটি সমন্বিত চিকিৎসা সেবা কেন্দ্র যেখানে উচ্চমানের চিকিৎসা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা একই সাথে একই স্থানে প্রদান সম্ভব হবে। 

যেখানে থাকবে আধুনিক ডায়াগনস্টিক ও ল্যাব সুবিধা গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল রোগীকেন্দ্রিক সেবা ও আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা যার মূল লক্ষ্য হবে ক্যান্সার, নিউরোসায়েন্স, হৃদরোগ সহ সকল বিষয়ে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যার ফলে চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ ঘটবে ঢাকামুখী রোগীর স্রোত কমবে ফলে ঢাকার হাসপাতালগুলোতে যেমন মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত সম্ভব হবে। তেমনি এই হাসপাতালে উত্তরাঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবে এছাড়াও এই হাসপাতালে রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে যার ফলে রোগ নির্ণয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উপর নির্ভর করতে হচ্ছে যার ফলে নিম্ন আয়ের মানুষ কে চিকিৎসা সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। তাই স্বল্প মূল্য উন্নত সেবা নিশ্চিত করতে আধুনিক ও উন্নত রোগ নির্ণয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। 

এই হাসপাতালটির আরেকটি প্রধান সমস্যা স্বল্প শয্যা সংখ্যা যার ফলে অনেক রোগীকে মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হচ্ছে যদিও সরকার হাসপাতালটিকে ১৮০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছে। তবে শুধু শয্যাসংখ্যা বৃদ্ধি করলেই বিশেষায়িত চিকিৎসার সংকট পুরোপুরি কাটবে না। এর জন্য প্রয়োজন সুপার-স্পেশালাইজ্জ বিভাগ, আধুনিক গবেষণাগার এবং উচ্চতর মেডিকেল শিক্ষার প্রসার-যা কেবল একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। এছাড়াও রয়েছে জনবল সঙ্কট পর্যাপ্ত চিকিৎসক নার্স টেকনিশিয়ানদের অভাবে ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা হাসপাতলটিতে নেই পর্যাপ্ত সংখ্যক আই সি ইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড নেই যার ফলে অনেক রোগীই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আরেকটি বেদনাদায়ক বিষয় হাসপাতালটিতে শিশুদের জন্য পি আই সি ইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগ নেই যার ফলে এ বছর হামে অনেক শিশুই মায়ের কোলেই মৃত্যুবরণ করেন যা মেনে নেওয়া ছিল একটি পরিবারের জন্য তীব্র কষ্টের। 

আরও পড়ুন

এছাড়াও সিসিউ (কার্ডিয়াক কেয়ার ইউনিট) সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট এন আই সি ইউ গঠন করা জরুরি এছাড়াও কিডনী রোগীদের জন্য স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং ক্যান্সার রোগীদের জন্য স্বল্প মূল্য কেমো থেরাপি, রেডিও থেরাপি নিশ্চিত করতে হবে। তাই রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে উত্তরাঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নিতে হবে। যার মধ্য দিয়ে উত্তরাঞ্চলে মানুষের জন্য উন্নত চিকিৎসা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উন্নত চিকিৎসা যেন শুধু রাজধানীর মানুষের জন্য সহজলভ্য না হয়, উত্তরাঞ্চলের প্রতিটি মানুষের কাছেও পৌঁছে যায়-এই লক্ষ্য বাস্তবায়নে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের মানুষের চিকিৎসার অভাবে মৃত্যুর হার কমানো যাবে উন্নত চিকিৎসা প্রাপ্তি সহজতর হবে এবং আন্তর্জাতিকমানের স্বাস্থ্য সেবা নিশ্চিতের মধ্যে দিয়ে রোগীদের বিদেশ নির্ভরতা কমানো যাবে। চিকিৎসা সেবায় ফিরে আসবে আস্থা।

লেখকঃ প্রকৌশলী ও কলামিস্ট ০১৭৩৭-৩৫০২১৪ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য

১

জনরোষের মুখে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

২

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ

৪

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

৫

কয়েক দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

৬