ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১২:২১ পিএম

সমঝোতা ছাড়াই শেষ আইজেনকোট-নেতানিয়াহু বৈঠক

সমঝোতা ছাড়াই শেষ আইজেনকোট-নেতানিয়াহু বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে ঐক্য সরকার গঠন নিয়ে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। 

রোববার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে চার ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে দুই দল জানায়, তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তী সময়ে আবারও বৈঠকে বসবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, তবে পরবর্তী বৈঠকের কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় লিকুদের ছিলেন নেসেটে দলটির নেতা অফির কাটজ ও নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো। আর, ইয়াশারের পক্ষে আলোচনায় অংশ নেন দলটির আইনপ্রণেতা চিলি ট্রপার, তার সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োভ হোরোভিৎস।

আরও পড়ুন

এদিকে, লিকুদকে অন্তর্ভুক্ত করে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নেয়া নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টির কোনো প্রতিনিধি রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন না। যদিও গত সপ্তাহের ইয়াশার-লিকুদ বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের আলোচনায় ঐক্য সরকার গঠিত হলে কে প্রধানমন্ত্রী হবেন কিংবা নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে আলোচনা হয়নি। তবে লিকুদের নেতৃত্বাধীন বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

চ্যানেল ১২ ও ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ঐক্য সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কট্টর ডানপন্থি দল ওতজমা ইয়েহুদিতকে অন্তর্ভুক্ত করা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইয়াশার পার্টি দলটিকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করছে। তবে এ দলকে বাদ দেয়ার বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি লিকুদ। সূত্র : টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা ছাড়াই শেষ আইজেনকোট-নেতানিয়াহু বৈঠক

১

৭২০ রান করেও ভারতকে জিততে দেয়নি নিউজিল্যান্ড

২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা ঢাকার

৩

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

৪

চট্টগ্রামে মদপানে দু’জনের মৃত্যু

৫

পচেত্তিনোর অভিষেক ম্যাচে বড় হার ইউনাইটেডের

৬