ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৭:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা, ৬০ বোতল নেশাজাতীয় ভারতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৪৫ পিস ইয়াবা জব্দ হয়েছে। এসব অভিযানে ২ জন গ্রেফতার হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া মহল্লার আলী শাহ আলম (৪৮) এবং শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেররশিয়া গ্রামের মেহেদী হাসান (২০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে একটি প্লাস্টিকের ড্র্রামের ভেতর লুকানো সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হন আলী শাহ আলম। অভিযানে এসআরবির একটি দল সাহায্য করে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল চকো ডিএক্স সিরাপ জব্দ হয়। 

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল রাকিব আহমেদ বলেন, মনোহরপুর বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালায়। জব্দকৃত সিরাপের বাজারমূল্য ২৪ হাজার টাকা।

এদিকে এসআরবি-৫ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গোপন তথ্যে সেখানে অভিযান চালায় এসআরবি। এসময় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার যাত্রী ছাউনি থেকে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় মেহেদী হাসান। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

১

আমরা অন্য কোনো দেশ থেকে উড়ে এসে জুড়ে বসিনি: ব্যারিস্টার ফুয়াদ

২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভওয়েল তেল আটক

৩

বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

৪

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

৫

নাশকতার মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু গ্রেপ্তার

৬