ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৩৭ পিএম

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে দু’দিনের টানা বৃষ্টিতে শত শত বিঘা কাটা ধান জমিতে ভেসে উঠেছে। এছাড়া পানি জমে সদ্য রোপণ করা আলুক্ষেত বিনষ্টের আশঙ্কা করছে কৃষকেরা। শীতকালীন ফসল পেঁয়াজ, রসুন, গাজর, সরিষা, টমেটো, ফুলকপি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

উপজেলার ৮ ইউনিয়ন ঘুরে দেখা যায়, শত শত বিঘা কাটা ধান জমিতে ভেসে উঠেছে। নষ্ট হতে যাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। অগ্রহায়ণের এ সময়ে মাঠে মাঠে রোপা আমন ধান কাটার ধুম পড়েছিল। শত শত কৃষক ধান কেটে শুকানোর জন্য জমিতেই রেখেছিল।

হঠাৎ দু’দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভেসে উঠে। অনেকের ধান ডুবে থাকার কারণে অঙ্কুর গজানোসহ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, যেসব কৃষক আগাম আলু, পেঁয়াজ, সরিষা ও শীতকালীন বিভিন্ন শাকসবজির আবাদ করেছে, জমিতে পানি জমে থাকায় আলু পেঁয়াজের বীজ মাটির নিচে পচে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। বৃষ্টির কারণে ফুল কপিতে ছত্রাক জমে নষ্ট হচ্ছে। 

আরও পড়ুন

উপজেলার গোপালপুর গ্রামের হেলাল মেম্বার বলেন, সাড়ে ৩ বিঘা জমিতে আলু রোপণ করেছি, যদি গাছ না উঠে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বৈরী হাবহাওয়া আর দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ২৮৫ হেক্টর জমির কাটা ধান, পেঁয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। দ্রুত পানি নেমে গেলে তেমন ক্ষতি হবেনা। নইলে ধানসহ বীজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

১

নাশকতার মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু গ্রেপ্তার

২

মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

৩

গোপালগঞ্জে পৈতৃক বাড়িতে হা’ম’লা : জড়িতদের নাম প্রকাশ করলো মোসাদ্দেক

৪

বাচসাসের নতুন সভাপতি রহমান, সম্পাদক রাহাত

৫

বগুড়ার ধুনটে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ধান কেটে নেয়ার অভিযোগ

৬