বগুড়ার ধুনটে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ধান কেটে নেয়ার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু বক্কর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা, হামলা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের শাজাহান আলীর সঙ্গে আবু বক্করের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে ১৪ নভেম্বর সকালে প্রতিপক্ষের লোকজন আবু বক্করের জমির পাকা ধান ও কলাগাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি নিজেদের ঘর নিজেরাই ভাঙচুর করে সেই ঘটনায় আবু বক্কর ও তার পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় ১৪ নভেম্বর আবু বক্করের ভাতিজা সুজন মিয়া বাদি হয়ে অভিযোগ করেন।
আরও পড়ুনতবে ধান কেটে নেয়ার বিষয়টি স্বীকার করে শাজাহান আলী বলেন, ওই জমিতে তারা আগে গাছ লাগিয়েছিলেন। পরে আবু বক্করের লোকজন গাছ তুলে সেখানে ধান চাষ করেন। এ কারণে তারা ধান কেটে নিয়ে এসেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষের কাগজপত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1740316093_medium_1795346398.jpg)



_medium_1795342407.jpg)

