ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৫:৫৪ পিএম

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন; পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালীর চর লাউজানা গ্রামের বাসিন্দা আফরোজা বেগমের চার বছর বয়সি মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন এবং পরে ঘরে গিয়ে তার সঙ্গে খেলতে থাকেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন। পরে শিশুটি মাকে সবকিছু খুলে বলে যে, আশরাফুল তাকে বিবস্ত্র করে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান বলে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মো. নয়নের ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় আশরাফুল উকিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক; জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

১

বম্বে সুইটসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

২

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা

৩

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

৪

ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন; নিহত ৩, নিখোঁজ ৩৬

৫

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল কাঁটাচামচ 

৬