ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৫:০৭ পিএম

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মফস্বল ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

আজ শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে ওই ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মোস্তফা। তিনি খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।

মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের একপর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

১

খুলনায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পালাল দুর্বৃত্তরা

২

রোহিঙ্গাদের বাঙালি বলেই দাবি মিয়ানমারের

৩

এবার ধারাভাষ্য প্যানেল থেকে বাদ খাজা-ওয়ার্নার

৪

অপ্রতিম হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

৫

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮

৬