কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮
কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঅপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1795254565.jpg)
_medium_1795254184.jpg)
_medium_1795257664.jpg)
_medium_1795256993.jpg)
_medium_1795256233.jpg)