ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০২:২৭ পিএম

‘স্বর্ণা’র মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

‘স্বর্ণা’র মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

মফস্বল ডেস্ক : সাদা কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে এক প্রেমিকাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করেছেন তিনি।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এমন একটি চিঠি পাওয়া যায়। 

চিঠিতে ওই ব্যক্তি লেখেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’—আবেগঘন কথায় লেখা এমন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

আরও পড়ুন

চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারো প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাক্সক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে প্রায়ই পাওয়া যায় মানুষের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা এমন শত শত চিঠি। পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাক্সক্ষা আর না-বলা কথার প্রকাশ। স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বর্ণা’র মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১

`উনি বলছে যে তুই নামবি না মানে তোর বাপসহ নামবে'

২

সৌদির বিশেষ অভিযানের পর রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা

৩

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেলেন অর্ধশতক, রাহুলের ইতিহাস-গিলের আক্ষেপ

৪

রোববার জাতীয় এসএমই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

৬