ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

পাবনার বেড়া থানার সামনে বিক্ষোভ সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

পাবনার বেড়া থানার সামনে বিক্ষোভ সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

‎পাবনা প্রতিনিধি: ‎পাবনার বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এড. শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন ও পরে ভাঙচুরও চালানো হয়  গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তারা বেড়া থানার সামনে গিয়ে জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে ও বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

আরও পড়ুন

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নয়ন কুমার সরকার বলেন, থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়া থানার সামনে বিক্ষোভ সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

১

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

২

লালমনিরহাটের আদিতমারী বিএনপি অফিসে আগুন দেওয়ায় উত্তেজনা

৩

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

৪

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্য নবান্ন ও ঢেঁকির শব্দ

৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে

৬