ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা মেরে পালিয়ে যাওয়া তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে ওই তরুণের সম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরবর্তীতে পটকা ছুঁড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনপরে আজ শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির ফেসবুক পেজে ছেলেটির সম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দেয়ার জন্য বলা হয়। রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি। তাকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন








