ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৯:০০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মহাসড়ক এলাকাটি উত্তরাঞ্চলের ১৬ জেলার অন্যতম প্রধান প্রবেশদ্বার। গুরুত্বপূর্ণ এই এলাকায় গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, অস্থায়ী হোটেল, বাস ও সিএনজি স্ট্যান্ড।

ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। ব্যাহত হচ্ছে দ্রুতগতির পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল। নিরাপদ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এ ইন্টারচেঞ্জ এলাকাটি বর্তমানে অনিরাপদ হয়ে উঠেছে।

হাটিকুমরুল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সাসেক প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা উদ্যোগ নিলে এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। কিন্তু এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে তারা জিম্মি হয়ে পড়েছেন। এ কারণে এ বিষয়ে তাদের আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাসেক-২ প্রকল্পের পরিচালক মো. সরফরাজ হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শেষ হলে উদ্বোধনের পর প্রকল্পের অবশিষ্ট জায়গায় তিনটি বাসস্ট্যান্ড ও একটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি নির্ধারিত কিছু স্থানে দোকানপাট ও বাজার গড়ে তোলা হবে। তখন বর্তমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একাধিকবার অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন হলে এবং প্রকল্পের কোনো জায়গা কেউ অবৈধভাবে দখল করে থাকলে সেসব স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এলাকাবাসীর দাবি, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকাকে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত বাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে

১

ঢাকায় ওটিলিয়ার কনসার্টের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাচ্ছে অনলাইনে

২

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইইডি বোমা, ১৬ ঘণ্টা পর নিস্ক্রিয় করল এসআরবি

৩

নীলফামারী ডিমলার তিস্তায় জেগে ওঠা চরে সবুজের সমারোহ

৪

সাড়ে ১০ মাসে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৩ সীমান্তে সোয়া ১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

৫

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে মানববন্ধন

৬