রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে মানববন্ধন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অপরিকল্পিতভাবে ঘাঘট নদী খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সিটমহল এলাকায় ঘাঘট নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নদী খননে ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহার না করে সরকারি খাসজমির মধ্যদিয়ে খনন কাজ পরিচালনার দাবি জানানো হয়।
আরও পড়ুনমানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রুহুল আমীন নাদিম, মোকলেছার রহমান প্রমুখ।
মন্তব্য করুন









