রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অপরিকল্পিতভাবে ঘাঘট নদী খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সিটমহল এলাকায় ঘাঘট নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নদী খননে ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহার না করে সরকারি খাসজমির মধ্যদিয়ে খনন কাজ পরিচালনার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রুহুল আমীন নাদিম, মোকলেছার রহমান প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191789