ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৭:৫৯ পিএম

কিশোরীকে লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন ইমাম, ধরা পড়ে বললেন ‘ভুল করিলাইছি’

কিশোরীকে লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন ইমাম, ধরা পড়ে বললেন ‘ভুল করিলাইছি’

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদে ইমামের থাকার কক্ষের লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন এলাকার লোকজন।

আটক সাদিকুর রহমান (৪২) শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি গত ১১ মাস ধরে আটগাঁও ইউনিয়নের ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই কিশোরী মসজিদের পাশের পথ দিয়ে গ্রামের দোকান থেকে চা পাতা কিনে ফিরছিল। এ সময় ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে টেনে নিজের কক্ষে নিয়ে যান। বিষয়টি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে এলে তারা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে খবর দেয়। পরে গ্রামবাসী এসে ইমামের কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার লেপের নিচে লুকিয়ে রাখা অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন এবং ইমামকে আটক করে রাখেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

কিশোরীকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান, দুই স্কুলছাত্রের কাছ থেকে খবর পেয়ে তারা ইমামের কক্ষে ঢুকে লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় সবার সামনেই ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।

এদিকে, আটক হওয়ার পর অভিযোগের বিষয়ে সাদিকুর রহমান দাবি করেন, মেয়েটি নিজেই তার কক্ষে ঢুকেছিল এবং তিনি কেবল তার হাত ধরেছিলেন। পরে মানুষের নজরে পড়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন। ধরা পড়ার পর নিজের অপরাধ স্বীকার করে তিনি বলেন, "অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি। আমি গরিব মানুষ, একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন।"

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিকুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন ইমাম, ধরা পড়ে বললেন ‘ভুল করিলাইছি’

১

বগুড়ার ধুনটে আনারকলি চাষ, লাখ টাকা আয়ের স্বপ্ন কৃষি উদ্যোক্তার

২

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন

৩

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় গরু জব্দ

৫

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

৬