লালমনিরহাটের আদিতমারী বিএনপি অফিসে আগুন দেওয়ায় উত্তেজনা
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি অফিসে আগুন দিয়েছ দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে গেছে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এ রাতে হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে।
এতে অফিসের সামনের অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুনকথা হলে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন









