ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:১৫ এএম

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

ছবি : সংগৃহীত, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কঠোর মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায়ও শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিলেন। বর্তমানে জনগণ ক্ষমতায় রয়েছে এবং তারা চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পরাস্ত করতে পারে।

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও লেখেন, শেখ হাসিনা আর ফিরবেন না এবং গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বরের শেষেই তা প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে গণহত্যার বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আবিদুল বলেন, এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, তা ঐতিহাসিকভাবে প্রমাণিত বলেও দাবি করেন তিনি। পোস্টের শেষাংশে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতির কথা জানিয়ে ‘ওয়েট অ্যান্ড সি’ মন্তব্য করেন এই ছাত্রদল নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

১

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার

২

১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির

৩

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

৪

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

৬