বগুড়ার শেরপুরে শুক্রবার সব মার্কেট বন্ধের দাবিতে দোকান শ্রমিকদের মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণি বিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দোকান শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলা দোকান শ্রমিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা।
দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন।
আরও পড়ুনএ সময় আরও উপস্থিত ছিলেন রাসেল হোসেন, সুলতান মাহমুদ, সুমন আহম্মেদ, রেজাউল করিম মুকুল, ফরহাদ হোসেন, শাহ আলম সহ শতাধিক কর্মচারী। মানববন্ধনে বক্তারা বলেন, দোকান ও মার্কেটে কর্মরত শ্রমিক-কর্মচারীদেরও সাপ্তাহিক ছুটির প্রয়োজন রয়েছে।
সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের ব্যস্ততায় তারা পরিবারকে সময় দিতে পারেন না। শ্রমিকদের ন্যায্য অধিকার, বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতে শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবি জানান তারা।
মন্তব্য করুন








