ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৮:০৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল দক্ষিনপাড়া গ্রামের মিনহাজ (১৩) নামের এক কিশোর  আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল দক্ষিনপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মিনহাজ (১৩) সংসারের অভাব-অনটনের কারনে স্থানীয় বেড়াগ্রামের একটি মুদির দোকানে কাজ করতো।

ঘটনার দিন মঙ্গলবার সে কাজে যেতে অনিহা প্রকাশ করে। এতে তার মা বকা দিয়ে বাহিরে যায়। কিছু পরে বাড়িতে ফিরে দেখ ছেলে মিনহাজ (১৩) শয়ন ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। দ্রুত দুপচাঁচিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, এ সংক্রান্তে তার বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

১

দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০

২

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

৩

উত্তরা মটরসে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন

৪

ডয়চে ব্যাংকের অন্ধকার অতীত নজরদারিতে

৫

বগুড়ার সান্তাহারে কানে ফোনে নিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল কলেজছাত্রীর

৬