ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৭:৪৬ পিএম

বগুড়ার সান্তাহারে কানে ফোনে নিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল কলেজছাত্রীর

বগুড়ার সান্তাহারে কানে ফোনে নিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল কলেজছাত্রীর

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে সাহেবপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পা সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন শিল্পা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তার স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসে। পরে শিল্পা কলেজে যায়। কলেজ থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে কানে ফোনে নিয়ে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল কলেজছাত্রীর

১

বগুড়ার নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক মানুষ

২

বগুড়ার মোকামতলায় নতুন ধান ব্লাক রাইস উৎপাদন

৩

মুশফিককে টপকে ইতিহাস গড়লেন লিটন

৪

বাকশাল কায়েমকারীরাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে: টুকু

৫

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট শুরু হলো শীতের আমেজ

৬