ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ খালেদ হাসান ওরফে বিকাশ মোড়লকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, অভিযানে বিকাশের কাছ থেকে ‘ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ এবং স্টিলের পাইপসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। বিকাশ মধ্য বাঘড়ার কাশেম মোড়লের ছেলে। তিনি বিকাশ মোড়ল বাহিনীর প্রধান বলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

১

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

৩

সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর

৪

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

৫

নতুন জেমস বন্ড হচ্ছেন ‘ব্যাটম্যান’খ্যাত রবার্ট প্যাটিনসন

৬