পঞ্চগড়ে চুরির অবিযোগে গণপিটুনিতে নিহত ১
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু(৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) ভোরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীযাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যায় বিশারু। ঘরে ঢোকার পরপরই ওই বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে।
পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে একত্রিত হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
আরও পড়ুনএসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বোদা থানার পরিদর্শক(তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাজমুল হক বিশারুর মৃত্যু হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িতের ঘটনায় ৯টি মামলা রয়েছে। এঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







