বগুড়ার নারুলিতে শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রাহুল অধরা, দাদা-দাদি কারাগারে
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের নারুলি তালপট্টি এলাকায় চার বছর বয়সী শিশুকন্যা ধর্ষণের ঘটনায় জড়িত মুল নায়ক রাহুল সরদার (২৩) এখনও অধরা। দুদিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে ধর্ষক রাহুলের দাদা ও দাদিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ধর্ষণের ঘটনায় উল্লেখিত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
এদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিত শিশুটি অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) তার মেডিকেল টেষ্ট সম্পন্ন করা হয়েছে। শিশুটির স্বজনরা জানান, গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া মহানগরের পূর্ব নারুলি তালপট্টি এলাকায় নিজ বাড়ির সামনে চার বছর বয়সী শিশুটি খেলছিল।
এসময় প্রতিবেশি রহিমা বেগম (৬০) চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে শয়ন ঘরে নিয়ে যায় এবং তার নাতি রাহুলের হাতে তুলে দেয়। পরে রাহুল শিশুটিকে ধর্ষণ করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় সে চিৎকার ও কান্না শুরু করলে ধর্ষক রাহুল পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানিয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যায়।
শিশুটির বাবা বলেন, একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে ধর্ষক রাহুলের পরিবারের সাথে তার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে রাহুল তার শিশু কন্যাকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ কাজে সহযোগিতা করেছে তার দাদা লুৎফর রহমান ও দাদি রহিমা বেগম।
আরও পড়ুনস্থানিয়রা জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানিয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধর্ষক ও তার সহযোগীদের বিচার দাবি করে তাদের বাড়ি ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ লোকজন ধর্ষক রাহুলের দাদা লুৎফর রহমান লুদু ও দাদি রহিমা বেগমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক পলাতক ধর্ষকের দাদা ও দাদিকে গ্রেফতার করে থানায় আনে।
এরপর পরিস্থিতি শান্ত হতে থাকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইব্রাহীম আলী জানান, ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে ধর্ষকের দাদা লুৎফর রহমান ও দাদি রহিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এরপর আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন। তিনি বলেন, প্রধান আসামি রাহুল পালিয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। বর্তমান নারুলি এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, ওই হাসপাতালে শিশুটির ডিএনএসহ সকল ডাক্তারি পরিক্ষা সম্পন্ন্ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা উন্নতির দিকে। দু’একদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
মন্তব্য করুন







