নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষ শুরু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়।
পরীক্ষায় আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের ৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ৩ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা শেষে ২০ কার্যদিবসের মধ্যে প্রদথমবারের মতো কোডিং পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রদান করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সারাদেশের মধ্যে আমরা মাত্র ৩ মাস ১০ দিনে একটি পূর্ণাঙ্গ সেমিস্টারের পাঠদান শেষ করে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি। এমন অর্জন নিঃসন্দেহে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রশংসা ও গৌরবের। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে পেরেছে।
আরও পড়ুনএটি শৃঙ্খলিত শিক্ষা কার্যক্রমের এক অনন্য অর্জন। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ফসল। তিনি আরাও বলেন, বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ কৃতিত্ব শিক্ষার্থীদের অর্জন। নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রেজেন্টেশন, ক্লাস টেস্টে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা তাদের এই লক্ষ্য অর্জনকে সহজ করেছে।
মন্তব্য করুন







