বগুড়ার আদমদীঘিতে জিনের বাদশা চক্রের এক সদস্য গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মজনু নামের জিনের বাদশা চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মজনু (৩৫) নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে সোনার মূর্তি দিবে বলে কৌশলে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে সোনার গহনা চেয়ে অপেক্ষা করার সময় কথিত প্রতারক জিনের বাদশা চক্রের সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পিছনে এ ঘটনা ঘটে। আটক কথিত জিনের বাদশা গাইবাদ্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আদমদীঘি থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ২ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়ার আজাহার আলী মোল্লার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে এসময় কথিত জিনের বাদশা পরিচয় দিয়ে ওই ব্যক্তি তার স্বামীকে মোবাইল ফোনটি দিতে বলে।
স্বামী আজাহার আলী মোল্লা ফোন পেয়ে তার সাথে কথিত জিন পরিচয় দানকারি অনেক প্রশংসা করে আজাহার আলীকে সোনার মূতি দিবে বলে জানায়। সেজন্য পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ কেনা বাবদ প্রথমে ২ হাজার ৫শ ৫০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।
এরপর পুনরায় উট কোরবানি দিতে হবে বলে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে এবং টাকা আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পিছনে কড়ই গাছের নিচে টাকা নিয়ে আসতে বলে।
আরও পড়ুনসে মোতাবেক গত ১২ নভেম্বর বিকেল ৪টায় আজাহার আলী ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে সেখানে আসে এবং কথিত জিনের বাদশা পরিচয়দানকারি মজনু মিয়া সেখানে পৌঁছে কৌশলে আরো ১লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেয়ার পর জিনের বাদশা পরিচয় দানকারিরা কাগজে মোড়ানো একটি পুতুল দেয় এবং বলে কোরবানির ঈদের আগে খুললে স্বর্ণলংকার পাওয়া যাবেনা বলে জানিয়ে আরো টাকা দিতে বলে।
এসময় আরো টাকা দাবি করে বলে তোমার স্ত্রীর স্বর্ণলংকার নিয়ে আসো। বিষয়টি সন্ধেহ হওয়ায় আজাহার আলী তার বন্ধুদের বিষয়টি জানায়। গতকাল শনিবার ১৪ নভেম্বর বিকেলে কথিত জিনের বাদশা মজনু মিয়া অবশিষ্ট টাকা নেয়ার জন্য আদমদীঘি আসে। এসময় আজাহার আলী আদমদীঘি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কথিত জিনের বাদশা মজনু মিয়াকে আটক করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় মজনু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গত রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







