ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবি পৃথক অভিযান চালিয়ে ৮১৯ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজতীয় সিরাপ জব্দ করেছে। এসময় এসআরবির অভিযানে মো. মেহেদী(২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মেহেদী শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আল আমিন অপু বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় ভোলাহাট সদর ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামের ধানক্ষেতে অভিযান চালায় চামুচা বিওপির একটি দল। অভিযানে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল নতুন ধরণের মাদক সিরাপ উইন সেরেক্স জব্দ হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাকিব আহমেদ বলেন, গতকাল শনিবার রাত ৯টায় শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতল গ্রামে অভিযান চালায় মনোহরপুর বিওপির একটি টহলদল। অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়।

আরও পড়ুন

র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় গোমস্তাপুর উপজেলার বেল্লাল বাজার এলাকায় সড়কের পাশে অভিযান চালানো হয়। অভিযানে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২শ’ বোতল এস্কাফ সিরাপসহ মেহেদী নামে এক যুবক গ্রেফতার হয়।

এসময় তার হেফাজত হতে জব্দ হয় মাদক ব্যবসায়ে ব্যবহৃত ১টি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি ও এসআরবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি : ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

১

চাঁপাইনবাবগঞ্জে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ গ্রেফতার ১

২

বগুড়ার শাজাহানপুরে আ’ লীগ নেতা গ্রেফতার

৩

নওগাঁর মান্দায় কীটনাশকের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

৪

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির দরজার সামনে প্রবাসীর মরদেহ

৫

বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা

৬