ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩০ পিএম

বগুড়ার শেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের মজুমদার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিপ্লব ওই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজের সীমানা প্রাচীরের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের মা বিউটি খাতুন জানান, বিপ্লব গতকাল শনিবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, পরে থাকা লাশের হাতের চিহ্ন ও সেখানকার আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে বিপ্লবের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

১

সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে

২

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মডেল জামে মসজিদের খাদেম নিহত

৩

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি ক্যাইলার জামিন নামঞ্জুর

৪

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অনন্যা পাণ্ডের

৫

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না : সংসদে আইনমন্ত্রী

৬