ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ পিএম

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি ক্যাইলার জামিন নামঞ্জুর

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি ক্যাইলার জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মোকছেদুল হাসান (৩৮) হত্যা মামলার হাজতি আসামি মহরম ওরফে ক্যাইলা মহরম ওরফে সজিবের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে মহানগরের উত্তর চেলোপাড়ার বাদল বেপারীর ছেলে। আজ রোববার (১৫ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া মহানগরীর মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলী ও রেবেকা বেগমের ছেলে মোকছেদুল হাসান মাটিডালি বিমান মোড়ের সিএনজিচালিত স্ট্যান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে মোকছেদুল হাসান মাটিডালি উত্তরপাড়ার নিউ প্রান্ত মটরস দোকানের সামনে বসে থাকা অবস্থায় পূর্বশক্রতার জের ধরে আসামিরা তার ওপর চড়াও হয়।

এসময় তারা ফাঁকা গুলি ছুড়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত মোকছেদুল হাসানকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর রাত ১১টার সময় তিনি মারা যান।

আরও পড়ুন

এ ব্যাপারে মোকছেদুল হাসানের মা রেবেকা বেগম বাদি হয়ে এজহারে সাত আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ  এবং আসামি পক্ষে এড. আমিনুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি ক্যাইলার জামিন নামঞ্জুর

১

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অনন্যা পাণ্ডের

২

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না : সংসদে আইনমন্ত্রী

৩

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

৫

অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

৬