বগুড়ার সোনাতলায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় গতকাল রোববার চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান লাবলু আহম্মেদ লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ সোহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় দিগদাইড় ইউপি চেয়ারম্যান ও বিএনপি’র নেতা আলহাজ্ব শহিদুল হক টুল্লু, ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, নয়ন মিয়া, পারভেজ আহমেদ, মুক্তার হোসেন প্রমুখ। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনমন্তব্য করুন







