ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন ডা. বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন ডা. বিটু

হৃদ্‌যন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশেই তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওই হাসপাতালে এই সাক্ষাতের সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেলে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি সফল দলের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং পরানো হয়।

আরও পড়ুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুটি ব্লকে রিং পরানো হয় এবং অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ‘ডায়ালেশন’ করে চিকিৎসা করা হয়। দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ দেশীয় চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা গ্রহণের এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন ডা. বিটু

১

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

২

বগুড়ার শেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

৩

সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে

৪

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মডেল জামে মসজিদের খাদেম নিহত

৫

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি ক্যাইলার জামিন নামঞ্জুর

৬